এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর লক্ষ্মীপুরে শিক্ষার্থী ভূমিকা রানী দাসের মৃত্যু,শোকের ছায়া পরিবারে

Spread the love

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেছে।

ভূমিকা রানী দাস এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রকাশের পর তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলে জানতে পারেন। এরপর তার মৃত্যুর ঘটনা ঘটে।

ভূমিকা রানী দাস লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তার বাবা রঞ্জিত চন্দ্র দাস এবং মা শিখা রানী দাস।

তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *