রংপুর জেলার কামাল কাছনা দাসপাড়ায় একই বাড়িতে চারজনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, রংপুর বিভাগের উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানববন্ধন শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় শান্তি প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
কর্মসূচিতে জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে বাংলাদেশের সকল সচেতন নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, কামাল কাছনা দাসপাড়ায় একই বাড়িতে চারজন নিহত হওয়ার ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানানো হবে।
মানববন্ধন ও পরবর্তী কর্মসূচির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সংহতি জানানো এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরবেন অংশগ্রহণকারীরা বলে আয়োজকরা জানিয়েছেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ও বক্তব্য ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা যাচাই ছাড়া প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার
সময়: বিকেল ৩টা
স্থান: রংপুর প্রেসক্লাব
আয়োজনে: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, রংপুর বিভাগ
ডিএমএন/