সন্তান প্রসবকালে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী আনিকা ভৌমিকের মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিবেদক: আনন্দ চন্দ্র শীল

নোয়াখালীর নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা ভৌমিক সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করেছেন। এই আকস্মিক ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে মাইজদীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সফল হননি বলে জানা গেছে।

মৃত্যুর পর আনিকা ভৌমিকের মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

জানা গেছে, আনিকার বাড়ি রামগঞ্জ উপজেলায়। সব প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ গ্রামে নিয়ে সনাতনী ধর্মীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষা অঙ্গনেও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *