গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের এক নিম্নআয়ের পরিবারে জন্ম নেওয়া সজল কুমার বর্তমানে জীবনের কঠিনতম পরীক্ষার মুখোমুখি। অভাব-অনটনের মধ্যেও তিনি নিজের মেধা ও অধ্যবসায়ের জোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
সজলের বাবা একজন কাঠমিস্ত্রি এবং মা গৃহিণী। সীমিত আয়ের এই পরিবারে অনেক সময় তিন বেলা খাবার জোটানোও ছিল কষ্টসাধ্য। পড়াশোনার খরচ চালাতে সজল নিজেই টিউশনি করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
তবে হঠাৎ করেই তার জীবনে নেমে আসে বড় ধাক্কা। ২০২৪ সালে তার মা স্বপ্না রানীর স্তন ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষায়, রোগটি ‘কার্ট ব্রেস্ট, আইডিসিসি, জি-২’ পর্যায়ের জটিল ক্যান্সার।
মায়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে পরিবারের ১০ শতক জমি, তিনটি গরুসহ প্রায় সব সম্পদ বিক্রি করতে হয়েছে। দেশে দীর্ঘদিন চিকিৎসা চালিয়েও আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকরা দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা, যা সজলের পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই মায়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।
সজল কুমারের আশা, মানুষের সহানুভূতি ও সহযোগিতায় তার মায়ের চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বিশ্বাস করেন, সামান্য সহায়তাই একটি পরিবারকে বাঁচাতে পারে এবং একজন মায়ের জীবন রক্ষা করতে পারে।
সহযোগিতার ঠিকানা
বিকাশ/নগদ/রকেট (পারসোনাল): 01612-023886
ব্যাংক হিসাব:ব্র্যাক ব্যাংকঅ্যাকাউন্ট
নাম: Shojol Kumar
অ্যাকাউন্ট নম্বর: 1066367030001
শাখা: এলিফ্যান্ট রোড
রাউটিং নম্বর: 060261339
ইসলামী ব্যাংকঅ্যাকাউন্ট
নাম: Shojol Kumar
অ্যাকাউন্ট নম্বর: 20502156700186003
শাখা: এলিফ্যান্ট রোড
রাউটিং নম্বর: 125261337
ডিএমএন/