ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে হামলা, বহু শিশুর মৃত্যু; অ্যামনেস্টি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন আশঙ্কা

Spread the love

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলা এবং বহু শিশুর মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হতে পারে। মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।

সংস্থাটির তদন্তে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি এই হামলা সংঘাতের সবচেয়ে ভয়াবহ ঘটনার মধ্যে একটি। এতে বহু বেসামরিক ব্যক্তি, বিশেষ করে শিশু নিহত হয়েছেন। অ্যামনেস্টি আশঙ্কা প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্রের বাহিনী বেসামরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেনি।

অ্যামনেস্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “স্কুলে এই মর্মান্তিক হামলা বেসামরিক জনগণের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবের নির্মম উদাহরণ। এটি আন্তর্জাতিক মানবিক আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ হতে পারে।” সংস্থা স্বাধীন ও স্বচ্ছ তদন্তেরও আহ্বান জানিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, যেমন নিউ ইয়র্ক টাইমস, জানিয়েছে যে হামলাটি সম্ভবত মার্কিন বাহিনী চালিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনা তদন্ত করছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, সামরিক বাহিনী হামলাটি পর্যালোচনা করছে এবং বেসামরিক লক্ষ্যবস্তু কখনোই টার্গেট করা হয়নি। তবে ইরান একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, স্কুলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ‘মেইড ইন ইউএসএ’ লোগো পাওয়া গেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *