ঈদুল ফিতরের আগে-বিচ্ছিন্ন কালবৈশাখী ঝড়ের সতর্কতা, আবহাওয়াবিদর পূর্বাভাস

Spread the love

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এই বছর হতে পারে আগামী ২০ বা ২১ মার্চ। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের এই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঈদের আগে ও পরে আবহাওয়া সাধারণত ভালো থাকলেও ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *