নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। একের পর এক ঘটনার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় কয়েকটি ঘটনার পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাদের দাবি, হামলা ও হয়রানির ঘটনার পরও অনেকেই ভয়ের কারণে প্রকাশ্যে কথা বলতে পারছেন না।
এলাকাবাসীর অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসী চক্রের কারণে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের মতে, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমএন/