গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে এলাকাবাসী গণপিটুনিতে হত্যা করেছে। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, সাহরির সময় খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করেন। এরপর গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন লেবু মিয়া ভন্ডল (২৪) ও মঈনুল ইসলাম (৫০)।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে ছিনতাইকারিরা সড়কে মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে আটক করে। পরে পুলিশের উপস্থিতিতে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
ডিএমএন/