সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় দিপন মালাকার নামে এক হিন্দু যুবকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উপজেলার কামারচাক ইউনিয়নের একাসন্তোষ গ্রামের বাসিন্দা দিপন মালাকার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার বাবা-মা এবং ছোট ভাই কর্মস্থলে থাকায় তিনি একাই ছিলেন।
স্থানীয়দের জানান, গত দুই দিন ধরে দিপনকে কোথাও দেখা যায়নি এবং তার ঘরও বন্ধ ছিল। এই বিষয়টি নিয়ে গ্রামের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালেই গ্রামের একটি পুকুরে দিপনের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পুকুরের মালিক প্রথমে মরদেহটি লক্ষ্য করে দিপনের মামা ও স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটন এবং দোষীদের শনাক্ত করার জোর দাবি জানিয়েছেন।
মৌলভীবাজারের রাজনগর থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডিএমএন/