হবিগঞ্জের প্রান্ত দাশ সাগরকে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রান্ত দাশ সাগরের সাংগঠনিক কাজের আগ্রহ, নিষ্ঠা ও গতিশীল কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

পদায়নপত্রে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জয় কুমার বিশ্বাস এবং প্রধান সমন্বয়কারী অনুপ শংকর দাস স্বাক্ষর করেন।
পদায়নপত্রে বলা হয়, সংগঠনের সকল নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে কেন্দ্রীয় কমিটি প্রত্যাশা করে। একই সঙ্গে তার সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করা হয়েছে।
ডিএমএন/