জাহাঙ্গীরনগরে খামেনিসহ শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রবিবার (১ মার্চ) রাতে আয়োজিত এক গায়েবানা জানাজা অনুষ্ঠানে মার্কিন ও ইসরাইলি সাম্রাজ্যবাদী হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শহীদদের স্মরণ করা হয়েছে।

জানাজার আয়োজন করেছে Jahangirnagar University Anti-Imperialist Front। জানাজা পড়ান কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি।জানাজার শুরুতে আনজুম শাহারিয়ার, জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক, বলেন, “আমরা সবসময় বৈশ্বিক, সাংস্কৃতিক ও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। গতকাল মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ইরানের মতো স্বাধীন রাষ্ট্রে খামেনিসহ শতাধিক স্কুলগামী শিশুকন্যা শহীদ হয়েছেন।”

জানাজার শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, “রমজান মাস মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও রবের নৈকট্য লাভের সময় হলেও আজ আমরা ক্লান্তিলগ্ন পার করছি। আয়াতুল্লাহ আলী খামেনিকে সমগ্র মুসলিম উম্মাহর নেতা হিসেবে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *