স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট এবং কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের দিন দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না। রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কৃচ্ছ্রতা সাধনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। তবে যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে।”
এছাড়া তিনি উল্লেখ করেন, “ঈদের আগে কর্মীদের বেতন ভাতা পরিষদ করতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। ব্যাংকিং সেক্টরসহ সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকবে।”
তিনি আরও বলেন, “মব এবং ক্রাইম আলাদা বিষয়। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।”
ডিএমএন/