ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবারও আয়োজন করা হচ্ছে অনলাইন গীতা পাঠ প্রতিযোগিতা–২০২৬ (Season 2)। এই প্রতিযোগিতার আয়োজন করেছে সনাতন ধর্মভিত্তিক সামাজিক সংগঠন Hindu Crash & Care Community (HCCC)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার লক্ষ্য তরুণ সমাজকে শ্রীমদ্ভগবদ্গীতার অমৃত বাণী পরিচয় করানো এবং ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা। গীতার শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, দায়িত্ববোধ ও আত্মশুদ্ধির পথে চলতে অনুপ্রাণিত করে।
প্রতিযোগিতা শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং চলবে ২৬ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা তাদের গীতা পাঠের ভিডিও বা পোস্ট নির্ধারিত গ্রুপে শেয়ার করবেন। পরবর্তী সময়ে বিচারকমণ্ডলী সেরা প্রতিযোগীদের নির্বাচন করবেন।
নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতা চলাকালীন সময়ে গ্রুপে শুধুমাত্র প্রতিযোগিতা সম্পর্কিত পোস্ট অনুমোদিত হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,”গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের পথপ্রদর্শক। গীতার শিক্ষা মানুষকে সৎ জীবনযাপন, নৈতিকতা ও মানবতার পথে পরিচালিত করে। নতুন প্রজন্মের মাঝে এই শিক্ষা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।”
তারা আরও জানান, ভবিষ্যতেও সনাতন ধর্মের জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
আয়োজকরা সকল সনাতনী ভাই-বোনদের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে গীতার বাণী আরও বিস্তৃতভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং ধর্মীয় ও নৈতিক চেতনা আরও শক্তিশালী হবে।
ডিএমএন/