দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

Spread the love

দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার সংলগ্ন এলাকায় একটি পারিবারিক মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। দাগনভূঞা বাজারের ইসহাক মার্কেটে “মৌসুমি ফ্যাশন”-এর মালিক নারায়ণ ভৌমিকের গ্রামের বাড়ি লক্ষ্য করে গতকাল রাত আনুমানিক ১:৩০ থেকে ২:০০টার মধ্যে এই ঘটনা ঘটে।

দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির মন্দিরে প্রবেশ করে লুটপাট চালিয়ে পরে অগ্নিসংযোগ করে। আগুনে মন্দিরের ধর্মীয় সামগ্রী, প্রতিমা, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরিবারটি জানিয়েছে, এতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবুও মন্দিরের কিছু সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা দাবি করেছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

সচেতন মহল মনে করছেন, এমন ঘটনা স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *