চন্দ্রনাথ ধাম-এ ভক্তসেবায় মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন-এর বিশেষ টিম

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধি: কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামে আগত ধর্মপ্রাণ ভক্তদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম। তীর্থস্থানে ভক্তদের নিরাপত্তা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে সংগঠনটির কেন্দ্রীয় টিম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে।

চন্দ্রনাথ ধামে ভক্তদের সহায়তায় দায়িত্ব পালন করছেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।
চন্দ্রনাথ ধামে ভক্তদের সহায়তায় দায়িত্ব পালন করছেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।


সংগঠনের কেন্দ্রীয় টিমের প্রেস সচিব দ্বীপ চন্দ্র ভৌমিকের নেতৃত্বে স্বেচ্ছাসেবকেরা মূল মন্দিরসহ মোট তিনটি মন্দিরে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কাজ করেন। পাশাপাশি পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ রাস্তায় স্বেচ্ছাসেবক মোতায়েন করে দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। বৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ ভক্তদের মন্দিরে উঠতে সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

চন্দ্রনাথ ধামে অসুস্থ এক ভক্তকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।
চন্দ্রনাথ ধামে অসুস্থ এক ভক্তকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।


উল্লেখ্য, এ নিয়ে চতুর্থবারের মতো চন্দ্রনাথ ধামে ভক্তসেবায় নিয়োজিত থাকল মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন। ধারাবাহিক এই কার্যক্রম সংগঠনটির সেবামূলক অঙ্গীকার ও দায়িত্ববোধের প্রমাণ বহন করে।
দ্বীপ চন্দ্র ভৌমিক বলেন, “চন্দ্রনাথ ধাম আমাদের আস্থার ও ভক্তির স্থান। এখানে আগত প্রতিটি ভক্ত যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পূজা-অর্চনা করতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি—মানবসেবাই পরম ধর্ম। ভবিষ্যতেও মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন ভক্তদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।”
ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে ফাউন্ডেশনটির এই সেবামূলক কার্যক্রম ভক্তদের মাঝে প্রশংসিত হয়েছে এবং স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *