কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ আদি কালী মন্দিরে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী এই মন্দিরটি প্রায় ১০০ বছরের পুরোনো এবং এটি বহু প্রজন্মের বিশ্বাস, স্মৃতি ও আধ্যাত্মিক অনুভূতির এক অমূল্য প্রতীক। প্রতিটি বছর হাজার হাজার মানুষ এখানে আসে তাদের মানত পূরণের জন্য। স্থানীয়ভাবে ভক্তরা পাটাবলি ও কবুতর উৎসর্গ করে পূজা সম্পন্ন করেন।অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত থেকে উৎসবের পরিবেশকে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
উপস্থিত ছিলেন—মোস্তাফিজুর রহমান মোস্তফা, আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, কুড়িগ্রাম জেলা পরিষদ ও সদস্য সচিব, কুড়িগ্রাম জেলা বিএনপি
হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি
সুভাষ সরকার, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখা
বিশ্বজিৎ ভট্টাচার্য, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখা
উৎসবের মাধ্যমে ধর্ম, সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিফলিত হয়, যা স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও ভক্তি বজায় রাখে।
ডিএমএন/